ছবিতে অমর একুশে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১

একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। প্রতিবছরের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দৈনিক ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গনির ক্যামেরায় উঠে এসেছে সেইসব মুহূর্ত।

ফুল ও আলপনা দিয়ে সাজানো হয়েছে শহীদ মিনার।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দুই শিশু। 

ফুল দিয়ে সাজাচ্ছেন এক রোভার স্কাউট।

শিশুদের নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিভাবকরাও। 

ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে নিজেদের সেলফিবন্দি করছে দুই শিশু। 

ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানাচ্ছেন। 

ফুল দিয়ে সাজানো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী।

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে শহীদ মিনারে এসে সেলফি তুলছে এক শিশু। 

ফুলে ফুলে সাজানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী। 

ইত্তেফাক/এএএম