বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সরফরাজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫

দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের প্রতি বর্ণবৈষম্যমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কাউকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে এটাই বলেছেন তিনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডারবানে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটিংরত ফেহলুকায়োকে ‘কালো’ বা কৃষ্ণাঙ্গ হিসেবে চিহ্নিত করেছিলেন উইকেটরক্ষক সরফরাজ। যা ধরা পড়ে স্ট্যাম্প মাইক্রোফোনে। এতে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয় সরফরাজকে। পরিস্থিতি বুঝে সরফরাজ এই ক্ষমা চাইলেন।

আরও পড়ুন: শাটডাউন: ট্রাম্পের বার্ষিক বক্তৃতা স্থগিত

যদিও দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন এই ঘটনা আইসিসির নজরে এসেছে। আইসিসি ও ম্যাচ অফিসিয়ালরা এই ঘটনা সম্পর্কে অবহিত আছেন এবং তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/কেআই