প্রামান্দ্রো পেরেরা, সহকারী শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
Alphabet and letter
ব্যাকরণের প্রাথমিক ধারণাগুলো দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।
A, B, C, D, E .......... Z —এগুলো হলো ইংরেজি Letter। সবগুলো Letter কে একসাথে Alphabet বলে।
তার মানে, Alphabet এর সংজ্ঞা হলো— A হতে Z পর্যন্ত ২৬টি বর্ণকে একত্রে Alphabet (বর্ণমালা) বলে।
Letter : তুমি পরের দিন সামিহার পড়ার ঘরে গিয়ে দেখলে সে খাতায় লিখেছে A, B, C, D।
এই লিখিত রূপ হলো Letter (বর্ণ/Ai)।
তার মানে, Letter এর সংজ্ঞা হলো- ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে Letter (বর্ণ) বলে। যেমন:A, B, C, D ইত্যাদি।
Capital Letter & Small Letter : English Alphabet (ইংরেজি বর্ণমালা) এর Letter গুলোর প্রত্যেকটির দুইটি রূপ আছে। এগুলোকে Capital Letter ও Small Letter বলে।
Capital Letter : বড় হাতে অক্ষর বা Capital Letter বলে।
যেমন:A, B, C, D ইত্যাদি।
Small Letter : ছোট হাতের অক্ষরকে Small Letter বলে।
যেমন: a, b, c, d ইত্যাদি।
