‘নবাব পরিবারে নতুন সদস্য এলো’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

বিনোদন ডেস্ক

 

অনেকদিন ধরেই কারিনা-সাইফ দম্পতির ঘরে নতুন নবাব কবে আসছে এ নিয়ে তুমুল আলোচনা আর উচ্ছ্বাস কাজ করছিল এই দুই তারকার ভক্ত থেকে শুরু করে বলিপ্রেমীদের ভেতরে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তাদের কোলজুড়ে এলো নতুন নবাব। জানা গেছে, গত শনিবার ২০ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় কারিনাকে। অবশেষে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ছোট নবাব পৃথিবীর আলোয় চোখ মেলে। সঙ্গে সঙ্গে সুখবরটি ছড়িয়ে পড়ে বলিউড হয়ে সোশ্যাল মিডিয়ায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাইফ-কারিনাকে প্রশংসা আর শুভেচ্ছা জোয়ারে ভাসাচ্ছেন তাদের ঘনিষ্টজন, সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা। নতুন নবাবের আগমন নিয়ে সাইফ গণমাধ্যমে বলেন, ‘নবাব পরিবারে নতুন সদস্য এলো। ছোট নবাবের আগমনে খুশিতে ভরে গেছে নবাব পরিবারের সকলের মন। মা-ছেলে দুজনই ভালো আছে। সবার প্রতি কৃতজ্ঞ, ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য। নতুন নবাবের জন্য আশীর্বাদ করবেন।’