কিছুদিন আগেই বলেছিলাম, বিয়ে করলে প্রেম করেই করবো। কয়েকবছর ধরেই আমরা একে অপরকে জানি। অবশেষে দু’জন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের শেষের দিকে বিয়ের অনুষ্ঠান করবো। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিচ্ছেদ নয়, সারাজীবন একসঙ্গে থাকার কমিটমেন্ট নিয়েই আমরা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে সংসার করতে পারি।
