ভাষাশহিদ জব্বারের বাড়িতে মানুষের ঢল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে ভাষাশহিদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি পাঁচুয়াতে (জব্বারনগর) হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরেই শনিবার দিবাগত রাতে তার বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হন হাজার হাজার মানুষ। পরে রাত ১২টা ১ মিনিটে সেখানে স্থাপিত শহিদবেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ শ্রদ্ধা জ্ঞাপন করেন।