বেনাপোল (যশোর) সংবাদদাতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে মিলিত হয়েছিল দুই বাংলার মানুষ। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বনগাঁর পৌর প্রশাসক সংকর আড্ড। সকালে তারা জিরো পয়েন্টে অস্থায়ী শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলনমেলা উপলক্ষ্যে যৌথভাবে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ। এ মিলনমেলার আয়োজন করে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ।
