কাহালুতে বিদ্যুত্স্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

কাহালু (বগুড়া) সংবাদদাতা

কাহালুতে গতকাল রবিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ট্রাকচালক আব্দুর রাজ্জাক মারা গেছেন। বেলা পৌনে ১১টায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ট্রাকচালক রাজ্জাক উপজেলার কালাই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া সে সময় হেলপার একই গ্রামের শফিকুল ইসলাম আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আব্দুর রাজ্জাক ইটভাটার মাটি আনলোড করে ট্রাকের পেছনের ডালা লাগানোর সময় রডটি অসাবধানতাবশত ওপরের দিকে উঁচিয়ে ধরলে সেটি বৈদ্যুতিক তার স্পর্শ করে। এতে বিদ্যুত্স্পৃষ্ট হন হেলপার শফিকুল। তাকে রক্ষা করতে গিয়ে চালক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। কাহালু থানার এসআই মুকুল চন্দ্র বর্মণ বলেন, এ ব্যাপারে থানায়  মামলা হয়নি।