গাজীপুরে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে তিন মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরো ছয়টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতের নাম- জহিরুল ইসলাম ওরফে জহির। সে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।  জিএমপির বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পুলিশের একটি দল ঢাকার উত্তরা এলাকার একটি বাসা থেকে জহিরুল ইসলামকে গ্রেফতার করে। সে বিভিন্ন মেয়াদে তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো ছয়টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।