লালমোহনে ষড়যন্ত্রকারীদের প্রতি এমপি শাওনের হুঁশিয়ারি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না। ১৯৭৪ সালে এই লালমোহনের মাটিতে এমপি মোতাহার মাস্টারকে হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা। শুধু তাই নয় ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের বহু  নেতাকর্মী দল ছাড়তে বাধ্য হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের কারণেই লালমোহন-তজুমদ্দিনে প্রায় ৩০ বছর এমপি পায়নি আওয়ামী লীগ। ২০১০ সালে আমাকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনটি উদ্ধার করেছেন। কিন্তু এখনো থেমে নেই ষড়যন্ত্রকারীরা। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে এমপি শাওন বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা কঠিনভাবে রুখে দেওয়া হবে।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দেশ ও সরকার বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তার মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এ কথা  বলেন।