মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

কাজী মোদাচ্ছের হোসেন

আড়াইহাজারের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক গোপালদী বাজার সংবাদদাতা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদকমণ্ডলির সভাপতি আলহাজ কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। কাজী মোদাচ্ছের হোসেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। তিনি দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে দোয়া ও নিজ বাড়ি কড়ইতলায়  কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।