দুই ক্লাবের বিরুদ্ধে
স্পট ফিক্সিংয়ের
অভিযোগ
স্পোর্টস রিপোর্টার
ফুটবলে স্পট ফিক্সিংয়ে দুই ক্লাব অভিযুক্ত। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) হতে অভিযোগ এসেছে। বাংলাদেশে চলমান পেশাদার ফুটবল লিগে পাতানো খেলার সুনির্দিষ্ট অভিযোগ তুলে এএফসি বাফুফেকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে ঘরোয়া ফুটবলের দুই ক্লাব ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে অভিযোগের কথা বলা হয়েছে। চিঠির সঙ্গে কিছু তথ্য-উপাত্ত দিয়ে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে এএফসি। সেই সঙ্গে আগামী ১৫ মার্চের মধ্যে এএফসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। একটা সময় পাতানো খেলার অভিযোগ উঠত। এবার স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ইচ্ছাকৃতভাবে গোল হজম করা, কর্নার হবে কয়টি, কে লাল কার্ড পাবেন, কোন খেলোয়াড় গোলে ইচ্ছাকৃত অঘটন ঘটনাবেন, এসব নানাকিছু বিষয় জড়িত থাকে স্পটফিক্সিংয়ে। এমন ঘটনাই দেশের ফুটবলে ঘটছে বলে সন্দেহ করছে এএফসি।
স্পট ফিক্সিংয়ের বিষয়ে এএফসি বেশ কিছু দিন আগেই চিঠি পাঠিয়েছে বাফুফেতে। কিন্তু বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সেটি গোপন করে গিয়েছিলেন। চেয়েছিলেন ধামাচাপা দিয়ে রাখবেন। যখন চাপে পড়েছেন তখন দুই ক্লাবকে গোপনে চিঠি পাঠানো হয়। আর চাপা খবরটি যখন ডালপালা মেলতে শুরু করে তখন ২০ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ম্যাচ ফিক্সিংয়ের কথা হয় বলে বাফুফের সুত্রের খবর। এএফসি জানিয়েছে ব্রাদার্স দুইটি এবং আরামবাগ তিনটি ম্যাচে স্পট ফিক্সিং করেছে। অভিযুক্ত ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে খেলেছে আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং মোহামেডান। আর ব্রাদার্সের বিপক্ষে খেলেছে আবাহনী এবং বসুন্ধরা কিংস।
এই খেলাগুলোতে স্পট ফিক্সিংয়ের অভিযোগের কথাগুলো তুলে ধরেছে এএফসি। তারা ঢাকা থেকেই খবর পেয়েছে বলেই নাকি উদ্যোগ নিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ব্রাদার্স এবং আরামবাগ কর্মকর্তারা পুরো বিষয়টি অস্বীকার করেছে। তারা উলটো বলছে সঠিক বিষয়টি খুঁজে বের করে যেন ব্যবস্থা নেওয়া হয়। ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান বললেন, ‘আমরা জানতে চাই কে করছে বেটিং। যদি আমাদের ক্লাবকে সন্দেহ করা হয় তাহলে আমাদের ক্লাবের বিপক্ষে যারা খেলেছে তারা কেন সেন্দহের বাইরে থাকবে।’ আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেছেন, ‘আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা চাই, সুনির্দিষ্ট তদন্ত হোক।
বাফুফে দুই ক্লাবকে দুই দফায় চিঠিয়ে দেয়। অভিযুক্ত দুই ক্লাব বাফুফের চিঠির জবাব দিয়েছে। আর বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন আরো চিঠি দেওয়া হবে। সোহাগ বলেন, ‘এএফসি যেসব তথ্য-উপাত্ত পাঠিয়েছে তার পরের চিঠিগুলোতে উল্লেখ করা হবে। তাই এখনই সবকিছু প্রকাশ করা হচ্ছে না।’ তিনি বলেন, ‘এএফসি দুইটা ক্লাবের নাম উল্লেখ করে নাম পাঠিয়ে বলেছে এই দুই ক্লাবের ওপর সন্দেহ রয়েছে।’
ব্রাদার্স এবং আরামবাগ স্পট ফিক্সিং করেছে। অনলাইন বেটিং করেছে। বাফুফের সাধারণ সম্পাদক বললেন, ‘খেলার স্বাভাবিকতাকে নষ্ট করাটা হচ্ছে ইচ্ছাকৃত করা। এ কারণেই ম্যাচ নিয়ে সন্দেহ।’ তবে স্পটফিক্সিয়ংয়ের সঙ্গে দেশি বা বিদেশি কোনো নাগরিক জড়িত থাকলেও সেটি খুঁজে বের করা হবে বলে বাফুফে জানিয়েছে। আরামবাগ এবং ব্রাদার্স লিগের পয়েন্ট টেবিলের তলানিতে। এই দুটি দর নিজেরা অস্তিত্ব রক্ষায় ব্যস্ত থাকার কথা। কারণ লিগে ১৩ দলের মধ্যে ব্রাদার্স ৮ খেলায় এবং আরামবাগ ৯ খেলা খেলেও কোনো জয় পায়নি। একের পর এক ম্যাচ হেরেই চলেছে।
