রংপুরে মুজিববর্ষ ব্যাডমিন্টন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯

 স্টাফ রিপোর্টার, রংপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে রংপুর চেম্বার অব কমার্স মুজিববর্ষ ব্যাডমিন্টনে পঁয়তাল্লিশোর্ধ্ব ৪৫ ঊর্ধ্ব গ্রুপে মিঠু-রিপন জুটি আজাদ-নাদিম জুটিকে হারিয়ে, উন্মুক্ত গ্রুপে সঞ্চয়-সজীব জুটি ফারুক-আউয়াল জুটিকে হারিয়ে, অন্য গ্রুপে ফেরদৌস-মিজানুল জুটি রুহুল আমীন মিঞা-আহসানুল জুটিকে হারিয়ে এবং অনূর্ধ্ব-১৭ গ্রুপে নাসির হোসেন-নুর জুটি ইয়াছিন-প্রিতম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৪০টি দল অংশগ্রহণ করে। রংপুর জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ এমপি।