সোনাতলায় বয়স্কদের নিয়ে ফুটবল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

 সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

৫০ বছরের ঊর্ধ্বে যাদের স্ত্রী জীবিত এবং যাদের স্ত্রী মৃত এমন ব্যক্তিদের (দাড়িযুক্ত) মধ্যে গত শুক্রবার বিকালে বগুড়ার সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বয়স্কদের নিয়ে এই খেলা এলাকার সাধারণ দর্শক আগ্রহ নিয়ে দেখতে আসেন। ১-১ গোলে ড্র হলেও ম্যাচটা শেষে আলোচনার রেশ সন্ধ্যা গড়িয়ে যায়। খেলা শেষে পুরস্কার নিয়ে বাড়ি ফিরেন প্রবীণ এবং সৌখিন খেলোয়াড়রা।

বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

সোনাতলায় উপজেলা প্রশাসন ও ১১ পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারি নাজির আখতার কলেজ চত্বর থেকে পাঁচ কিলোমিটার পথ ম্যারাথন দৌড়ে অংশ নেয় কয়েক শ নারী-পুরুষ। সংসদ সদস্য সাহাদারা মান্নান বিজয়ীদের মধ্যে পুরস্কারের সাইকেল বিতরণ করেন।