নোয়াখালীতে দুই কলেজ ছাত্রছাত্রীকে আটকে আপত্তিকর ভিডিও ধারণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকা দুই কলেজ ছাত্রছাত্রীকে এলাকার কয়েক  বখাটে  আটক  করে  মারধর ও জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কাদির হানিফ  ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ অভিযোগে ঐ ভুক্তভোগী ছাত্রী (১৯) বাদী হয়ে শনিবার সুধারাম থানায়  তিন জনকে  এজাহারভুক্ত  ও অজ্ঞাত আরো দুই-তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিরা হলো—কৃষ্ণরামপুর গ্রামের কান্তি মজুমদারের ছেলে পুলক,  একই গ্রামের জামাল মেকারের ছেলে আকবর ও পার্শ্ববর্তী গ্রামের রায়হান। এ ঘটনায় গতকাল রবিবার পর্যন্ত পুলিশ কাউকে  গ্রেফতার করতে পারেনি।