টঙ্গীতে শীর্ষ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

টঙ্গীর হিমারদীঘি কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় গত রবিবার অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—মোছাম্মত মোমেনা ও মোছাম্মত ময়ূরী। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতক আসামিরা হচ্ছে—সাথী আক্তার ও আমেনা।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।