এই সময়ের ছড়া

গলাবাজি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০

 

সবাই যখন নামল মাঠে

মশাই কেন ঘরে!

যে যার মতো সুবিধা তো

নিচ্ছে আদায় করে। 

 

ঘুরে দাঁড়ান, হাতটা বাড়ান

ধরেন চেপে কষে,

কেন মাছি মারতে যাবেন

শুধু বসে বসে।

 

এখন নিজের সপক্ষে ভাই

ছেড়ে হেঁড়ে গলা,

ঘরের ভেতর থেকে বলুন

খাই না আমি কলা।

 

মানবে লোকে, বলবে লোকে

কথা খাঁটি বটে,

এই সময়ে থাকলে নীরব

অনেক বিপদ ঘটে।

 

রীতি-নীতি নাকাল এখন

গলাবাজির কাছে,

লাইনে যারা, তারাই ভালো

পজিশনে আছে।