পঞ্চম শ্রেণির ইংরেজি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২১

Word

 

ইংরেজি ব্যাকরণের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হলো। যা তোমাদের সব সময় দরকার হবে। তোমরা মনোযোগ দিয়ে এগুলো অনুশীলন করবে।

 group A এবং group B এর Word গুলো পড়ো :

group A : cat, elephant, play, go.

group B : atc, phatelen, yalp, og.

group A তে Letter বা বর্ণসম পাশাপাশি বসে কয়েকটি অর্থপূর্ণ বিষয় প্রকাশ করেছে। তাই এগুলো Word বা শব্দ। কিন্তু group B তে Letter গুলো পাশাপাশি বসলেও কোনো অর্থ প্রকাশ করতে পারেনি। তাই এগুলোকে Word বা শব্দ বলা যাবে না।

তার মানে, Word এর সংজ্ঞা হলো- এক বা একাধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে Word বা শব্দ বলে।

যেমন: cat (বিড়াল), rat (ইঁদুর),

ঁumbrella (ছাতা), eat (খাওয়া) ইত্যাদি।

.                   

 Syllable

 

আবির ও আনিকা দুভাই-বোন। আবির Class Eight এ পড়ে। আর আনিকা পড়ে Class Two তে। আবির মাঝে মাঝে আনিকাকে তার লেখাপড়ায় সহযোগিতা করে। একদিন সন্ধ্যায় আনিকা আবিরের কাছে পড়া শিখছিল। অনিকা intelligent word টি উচ্চারণ করতে পারছিল না। তখন আবির তার সাথে আনিকাকে উচ্চারণ করতে বলল। আবিরের সাথে আনিকা পড়ল ইন-টে-লি-জেন্ট। সে সহজেই Word টি শিখে নিল। আবির আনিকাকে বলল যে এভাবে ভেঙে ভেঙে পড়লে উচ্চারণ ও বানান শিখতে সুবিধা হয়। সে আরো বলল ভেঙে ভেঙে পড়ার সময় প্রতিটি অংশকে একেকটি Syllable (শব্দাংশ) বলে।

তার মানে, Syllable এর সংজ্ঞা হলো- Word এর ক্ষুদ্র অংশ যা একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বলে।