দশম শ্রেণির শিক্ষার্থী সনিয়া জাহান ঋষিকা তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে।
১৫. একজন পূর্ণবয়স্ক মহিলা মানুষের দৈনিক কত ক্যালরি খাবার প্রয়োজন?
উ:২০০০ ক্যালরি।
১৬. আমিষ কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
উ:কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন।
১৭. মানুষের শরীরে এ পর্যন্ত কত ধরনের অ্যামাইনো এসিডের স্থান পাওয়া গেছে?
উ:২০
১৮. আমিষ কত প্রকার ও কী কী?
উ:দুই প্রকার। যথা:প্রাণিজ ও উদ্ভিজ।
১৯. মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির কীসের উত্স?
উ:প্রাণিজ আমিষ।
২০. ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম কীসের উত্স?
উ: উদ্ভিজ আমিষ।
২১. প্রাণী দেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন?
উ:প্রায় ৫০ শতাংশ।
২২. কিসের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়?
উ:ফ্যাটি এসিড এবং গ্লিসারলের।
২৩. আমাদের খাবারে কত ধরনের ফ্যাটি এসিড পাওয়া যায়?
উ:২০ ধরনের।
২৪. সম্পৃক্ত ফ্যাটি এসিড কোনটি?
উ:চর্বি।
২৫. অসম্পৃক্ত ফ্যাটি এসিড কোনটি?
উ:তেল।
২৬. উত্স অনুযায়ী স্নেহ পদার্থ কত প্রকার ও কী কী?
উ:দুই প্রকার।
২৭. স্নেহ পদার্থের অভাবে কোন কোন রোগ হয়?
উ:চর্মরোগ, একজিমা ইত্যাদি।
২৮. ভিটামিন কাকে বলে?
উ:প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্যে অপরিহার্য উপাদানকে ভিটামিন বলে।
