বরিশাল বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ববির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ঐতিহাসিক ৬ দফার ইতিহাসসংবলিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্। এ সময় আরো বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ প্রমুখ।