নাজিরপুরে বিপাকে পোলট্রি খামারিরা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৪

করোনার কারণে বিপাকে পড়েছেন নাজিরপুরের পোলট্রি খামারিরা। শেখমাটিয়া ইউনিয়নের খামারি অভিজিত্ সিকদার জানান, করোনার সময় বাচ্চার দাম বেশি হওয়ায় এবং প্রয়োজন মতো খাবার সরবরাহ না পাওয়ায় খামারে বাচ্চা তোলা হয়নি। পোলট্রি খাবার ও বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠান সত্ সংঘের স্বত্বাধীকারী আলহাজ আশিকুর রহমান জানান, করোনার কারণে লকডাউন থাকায় কোম্পানি খাবার ও বাচ্চা চাহিদা অনুযায়ী ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ায় খামারিদের সরবরাহ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নাজিরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।