তাড়াশে খিরার ফলন ও দামে খুশি কৃষক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৪

তাড়াশে খিরার ভালো ফলনের সঙ্গে দাম ভালো পাওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। তারা বলছেন, বর্তমানে প্রতি মণ খিরা পাইকারি বিক্রি করছেন ৬৫০-৭০০ টাকায়; যা উত্পাদন খরচের চেয়ে তিন গুণ বেশি। উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের কৃষক সাবান, তহিদুল, রায়হান ও মহারম জানান, প্রতি বিঘা জমিতে খিরার আবাদ করতে ১২ হাজার টাকার মতো খরচ হয়েছে। এবার বিঘা প্রতি খিরা বিক্রি হচ্ছে ৪৮-৫০ হাজার টাকায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, উপজেলায় এ বছর ৩৫২ হেক্টর জমিতে খিরার আবাদ হয়েছে। ভালো ফলনের সঙ্গে দামও ভালো পাচ্ছেন কৃষকরা।