বেড়ায় রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজের আবাদ হলেও বাজারে দাম কম থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন বর্তমানে বাজারে পেঁয়াজের যা দাম তাতে উত্পাদন খরচও উঠবে না। তাদের দাবি, এবার প্রতি কেজি পেঁয়াজ উত্পাদনে খরচ হয়েছে ২৫-২৮ টাকা। অথচ বাজারে বিক্রি হচ্ছে ১৮-২৩ টাকা দরে। কোমরপুর গ্রামের কৃষক চাষি মোমিন মণ্ডল জানান, লাভের আশায় এবার পেঁয়াজের আবাদ করেছি। কিন্তু বাজারে দাম কম। উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। চাষিরা বিঘাপ্রতি ৬০-৬৫ মণ পেঁয়াজ পাচ্ছেন।
