দিনাজপুরে গম চাষ বাড়ছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

ধানের চেয়ে গম চাষে খরচ কম হওয়া এবং ফলন ভালো হওয়ায় দিনাজপুরে বাড়ছে গম চাষ। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর জেলার ৬ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয়েছিল। এবার প্রায় ৬ হাজার ১০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষক আব্দুর রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের ভালো ফলন আশা করছি। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইকবাল বলেন, এ বছর ৫ হাজার ৩০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার অধিক জমিতে গম চাষ হয়েছে।