বানারীপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

বানারীপাড়া পুলিশ রবিবার বিকালে ৪০০ পিস ইয়াবাসহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফুল ইসলামকে (আনোয়ার) গ্রেফতার করেছে। বানারীপাড়া থানার ওসি তদন্ত মো. জাফর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।