এবি ব্যাংক লিমিটেড এবং প্যানপ্যাসিফিক সোনারগাঁও ঢাকার সঙ্গে সোমবার এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সোনারগাঁওয়ের কর্মকর্তারা এবি ব্যাংক থেকে প্রাক-অনুমোদিত ক্রেডিট কার্ড, অগ্রাধিকার হারে পার্সোনাল লোনসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন। একই সঙ্গে এটিএম সার্ভিসও চালু করা হয়। যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং সোনারগাঁও ঢাকার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আসিফ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইউসেফ বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে ১০০ জন সুবিধাবঞ্চিত তরুণকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে। সম্প্রতি ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী
