ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১৯টির বা ৬৩ দশমিক ৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর ছিল ১৬ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ ফান্ডটির ইউনিট দর ১ দশমিক ১০ টাকা বা ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতারের ৬ দশমিক ৩৬ শতাংশ, রবি আজিয়াটার ৬ দশমিক ৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ৬ দশমিক ২১ শতাংশ, সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫ দশমিক ৫৭ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৫ দশমিক ৪৪ শতাংশ, পদ্মা লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৪০ শতাংশ, রূপালী ইনসিওরেন্সের ৫ দশমিক ৩ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে।
