রাস্তা পাকা করার আবেদন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৪

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন পাকশী ইউনিয়নের বাঘইল শহীদ পাড়া বটতলা থেকে সাঁড়া গোপালপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা ব্যবহারকারী প্রায় কয়েক হাজার মানুষ অনেকদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মিঠুন হোসেন

পাকশী, ঈশ্বরদী, পাবনা