চ্যাম্পিয়নদের নকআউট মিশন শুরু আজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৬

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে আজ বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে সিমনে ইনজাঘির লািসও। ২১ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে উঠেছে লািসও। উঠেই আজ চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হচ্ছে তাদের। তবে সিরি আ টেবিলে পাঁচে থাকা লািসওর জন্য সুসংবাদ হচ্ছে, বায়ার্ন নিজেরাও তেমন ছন্দে নেই এখন। বুন্দেসলিগায় গত দুই ম্যাচের একটিও জিতেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সর্বশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হেরেছে ১-২ গোলে। আজ চ্যাম্পিয়ন্স লিগে এসেই ছন্দে ফিরবে কি না টমাস মুলাররা, তা সময়ই বলে দেবে। তবে ইতালিয়ান প্রতিপক্ষদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বায়ার্নের রেকর্ড বেশ ভালোই। ইতালির মাটিতে কোনো ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে বায়ার্ন সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হেরেছে ২০১০ সালে, রোমার বিপক্ষে। আর লািসওর সঙ্গে তো প্রতিযোগিতামূলক ফুটবলে কখনো দেখাই হয়নি বাভারিয়ানদের। প্রথম দেখায় আজ তাই ফেভারিট থাকছে বায়ার্নই। দিনের অন্য ম্যাচে লা লিগার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে টমাস টুখেলের চেলসিকে।