খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে করে খুলনা ও যশোরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে বিকেল ৫টা ১০ মিনিটের পর থেকে খুলনা ও যশোরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর পেছনের তিনটি বগি রেখে বগিগুলো নিয়ে সুন্দরবন এক্সপ্রেস খুলনার দিকে রওনা হয়েছে।