ডেমোক্র্যাটিক রিপাবলিকান অব কঙ্গোতে জাতিসংঘ বহরে এক হামলায় ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাষ্ট্রদূত লুসা আত্তানশিয়ো (৪৩) হাসপাতালে মারা যান। এর আগে তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যাচ্ছিলেন। পথেই ছয় হামলাকারী তাদের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করতেই এই হামলা চালানো হয়েছিল। -বিবিসি
