মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
আমাদের মুক্তিযুদ্ধ
শিখনফল
১. বাংলাদেশের প্রথম সরকার কোথায়, কখন ও কেন গঠিত হয়েছিল তা বর্ণনা করতে পারবে।
২. মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার ও নির্যাতন সম্পর্কে বলতে পারবে।
৩. পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রাম ও গেরিলা আক্রমণের কথা বর্ণনা করতে পারবে।
৪. পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বলতে পারবে।
৫. পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের ঘটনা বর্ণনা করতে পারবে।
৬. মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা বর্ণনা করতে পারবে।
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের (নারী মুক্তিযোদ্ধাসহ) অবদান বর্ণনা করতে পারবে।
৮. মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া উপাধিগুলোর নাম বলতে পারবে।
৯. মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার প্রেরণা জাগ্রত হবে।
মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক তথ্যকণিকা
১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান।
পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান।
বাঙালির মুক্তিযুদ্ধের পটভূমিতে রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন; ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন; ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান; ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়; ১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ; ১৯৭১ সালের ২৬শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু।
