মো. আফরিন ইসলাম জিম
দশম শ্রেণি
পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট
দশম শ্রেণির শিক্ষার্থী জিম তার বিজ্ঞান বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে।
অম্ল,ক্ষারক ও লবণের ব্যবহার
১। এসিড পানিতে কী তৈরি করে?
= হাইড্রোজেন আয়ন (H+)
২। কার্বোনিক এসিড সংকেত কী?
= H2co3
৩। দুর্বল এসিড কী কী?
= এসিটিক এসিড, সাইট্রিক এসিড ও অক্সালিক এসিড।
৪। সাইট্রিক এসিডের সংকেত কী?
= C6H8O7
৫। শক্তিশালী এসিড কী কী?
= সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক এসিড।
৬। নাইট্রিক এসিডের সংকেত কি?
= HNO3
৭। বোলতা ও বিচ্ছুর স্থলে কোন ক্ষারক পদার্থ থাকে?
= হিষ্টাসিন।
৮। খাদ্য হজম করতে কোন এসিডের প্রয়োজন হয়?
= হাইড্রোক্লোরিক এসিড।
৯। রোগ প্রতিরোধকারী এসিড কী?
= এস্করবিক এসিড।
১০। শরীরের ক্ষত সারাতে কোন ভিটামিন সাহায্য করে?
= ভিটামিন সি।
১১। কিসের অভাবে দাঁতের স্কার্ভি রোগ হয়?
= ভিটামিন সি।
১২। আচার সংরক্ষণে কী ব্যবহার করা হয়?
= ভিনেগার।
১৩। ভিনেগারের অপর নাম কী?
= এসিটিক এসিড।
১৪। কোন এসিড হজমে সাহায্য করে?
= লেকটিক এসিড।
১৫। বোরহানি ও দইয়ে কোন এসিড বিদ্যমান ?
= লেকটিক এসিড।
