বিনোদন রিপোর্ট
প্রত্যেক অভিনেতারই ইচ্ছে থাকে এমন একজন নির্মাতারা ছবি করা, যা তার ক্যারিয়ারে অনন্য মাত্রা যোগ করবে। আফসোস আমাদের দেশে সেই মানের চিত্র নির্মাতা হাতেগোনা। সেদিক থেকে খুব উঁচু আসনে রয়েছেন জাকির হোসেন রাজু। চিত্রনায়ক সাইমন সাদিকের ক্যারিয়ারে সর্বাধিক ব্যবসাসফল ছবি ‘পোড়ামন’। মাহিয়া মাহীর সঙ্গে এই ছবিতে সাইমনের রোমান্টিক ও বিরহে কাতর যুবকের চরিত্রে অভিনয় আজো দর্শকের মনে দাগ কেটে যায়। ছবিটি নির্মাণ করেছিলেন জাকির হোসেন রাজু। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এরপর কেটে গেছে প্রায় ৮ বছর। রাজুর সিনেমায় দেখা মেলেনি সাইমনকে। সে নিয়ে একটা আক্ষেপ মনে পুষে রেখেছিলেন নায়ক।
কারণ জাকির হোসেন রাজুই তার ছবির ওস্তাদ। তার হাত ধরেই অভিনয়ে পা রাখেন সাইমন। তাই ওস্তাদের সিনেমায় অভিনয় করতে বরাবরই আগ্রহী তিনি। কিন্তু সেই সুযোগ হয়ে উঠছিল না। শাপলা মিডিয়ার প্রযোজনায় জাকির হোসেন রাজুর ‘আর্তনাদ’ ছবিতে থাকবেন সাইমন।
