সেতু চাই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২

শেরপুর জেলার নকলা ও জামালপুর সদর উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র। নকলা উপজেলার হাতিমারা এবং জামালপুর সদরের হনুমানেরচর, কাজিয়ারচর ও ডিগ্রিরচরে পাঁচ সহস্রাধিক মানুষের বসবাস। হনুমানেরচর, কাজিয়ারচর ও ডিগ্রিরচর গ্রাম তিনটি জামালপুর সদর থেকে দূরে হওয়ায় ব্যবসায়িক যোগাযোগ, কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া ও স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের শেরপুরের চন্দ্রকোনা অথবা নকলা শহরে যাতায়াতে ব্রহ্মপুত্রের শাখা দশআনি নদীর ওপর কাঠের সাঁকো ও হাতিমারা গ্রামবাসীর জন্য একমাত্র বাঁশের সাঁকোই ভরসা। যথাসময়ে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া খুব কঠিন। বন্যার সময় দশআনি ও মৃগী নদী পানিতে টইটম্বুর থাকে। বাজারে কৃষিপণ্য নিতেও সমস্যা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

­মো. সুখন, নকলা, শেরপুর