সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, ভোর—প্রতি মুহূর্তে আমরা সমস্যার সম্মুখীন হই আর তা হচ্ছে গাড়ির হর্ন। ছোট, মাঝারি কিংবা বড় গাড়ি এই হর্ন দিয়ে থাকে। হর্ন দিতে কোনো বাধা নাই; কারণ হর্ন না দিলে তো দুর্ঘটনা ঘটবে, পরের দিন খবরের কাগজের শিরোনাম হবে। আবার হর্নের বিকট আওয়াজে হচ্ছে শব্দদূষণ, পরিবেশদূষণ। হচ্ছে মাথাব্যথা, মেজাজ খিটখিটে, অবসাদসহ নানান সমস্যা। তাহলে তো ‘শাঁখের করাত’ বলা চলে। তবে প্রয়োজন ছাড়া হর্ন দেওয়া যাবে না, হাইড্রলিক হর্ন বাসে লাগানো যাবে না। অনেক সময় দেখা যায় জ্যামে বসে থাকলেও কিছু অ্যাবনরমাল গাড়ি চিত্কার করে কেঁদে ওঠে। হর্ন এবং যাত্রী, মাঝামাঝি আইন-শৃঙ্খলা। সবার সচেতন হতে হবে এবং রাস্তায় এই হর্ন সমস্যা তথা এই শব্দদূষণের হাত থেকে ঢাকা শহরকে রক্ষার জন্য আরো বেশি ভূমিকা রাখুন—এই অনুরোধ জানাই।
দীনবন্ধু বিশ্বাস, নবাবগঞ্জ, ঢাকা
