ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গতকাল মঙ্গলবার বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম (স্মার্ট টেলার মেশিন) এর উদ্বোধন করে। প্রধান অতিথি হিসেবে এসটিএমের উদ্বোধন করেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী; উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক; উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশে এই ধরনের প্রযুক্তিসম্পন্ন মেশিন প্রথমবারের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিয়ে এলো যা আধুনিক সময়ের ব্যাংকিং পরিষেবা দিতে সক্ষম। এসটিএম এ সরাসরি ব্যাংকে না গিয়ে, কোনো লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়া যাবে তাত্ক্ষণিক অ্যাকাউন্ট খোলা, তাত্ক্ষণিক ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশনসহ অন্যান্য ব্যাংকিং সেবা। —প্রেস বিজ্ঞপ্তি
