কোনো রকম কাগজপত্রের ঝামেলা ছাড়াই প্রতিদিন প্রায় ১ লাখ ৮০ হাজার নতুন গ্রাহক এখন ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হচ্ছেন কেবল মোবাইল ফোনের কয়েকটি বাটন চেপেই। ঝামেলাহীন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এটি একটি রেকর্ড এবং প্রযুক্তি ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির অনন্য এক উদাহরণও বটে। ‘নগদ’-এ *১৬৭# ডায়াল করে পিন সেট করে অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি চালু করার পর থেকেই নতুন নতুন গ্রাহক ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তাছাড়া অ্যাপের মাধ্যমেও জাতীয় পরিচয়পত্রের ভ্যারিফিকেশন করিয়ে গ্রাহক চাহিবামাত্র ‘নগদ’ অ্যাকাউন্ট খুলছেন। *১৬৭# ডায়াল করে গত ১৭ ফেব্রুয়ারি এক দিনেই ‘নগদ’-এর প্ল্যাটফরমে যুক্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার গ্রাহক। তার আগে ও পরে কয়েক দিনও প্রায় একই হারে গ্রাহক বাড়ছে। সরকারি ছুটির দিনগুলোতে সংখ্যা একটু কম হলেও গত দুই সপ্তাহে গড়ে প্রতিদিন দেড় লাখ নতুন গ্রাহক পেয়েছে ‘নগদ’। ফলে ‘নগদ’-এর কার্যকর গ্রাহকসংখ্যা এখন ৩ কোটি ছাড়িয়ে গেছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বড় ধরনের অগ্রগতি। —প্রেস বিজ্ঞপ্তি
