ক্যাপশন নিউজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১ (চট্টগ্রাম অঞ্চল) সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদরঘাট শাখার অধীনে ঢাকা জজকোর্ট উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস