স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীর অবস্থাটা ভালো যাচ্ছিল না। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকেরটি ম্যাচ জিতে হাসি ফুটেছে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের মুখে। চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। খেলার প্রথম ভাগেই নাইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউ গোল করেন ১-০। ১০ ম্যাচ খেলে শেষ পর্যন্ত এই নাইজেরিয়ান প্রথম গোলের মুখ দেখলেন; কিন্তু এক গোলে ভরসা ছিল না। মারুফ ডাগআউটে দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে মান্নাফ রাব্বির গোল আস্থা যুগিয়েছে কোচের ২-০। ১০ খেলায় চার জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে চট্টগ্রাম আবাহনী। আর রহমতগঞ্জ ৯ নম্বরে অবস্থান করছে।
্বআজকের খেলা : বসুন্ধরা-শেখ রাসেল। ৩টা, কুমিল্লা। সাইফ স্পোর্টিং-উত্তর বারীধারা। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
