রোনালদোর জোড়া গোল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৩

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর করে সিরি আ টেবিলের সর্বনিম্ন দল ক্রোতোনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস। সোমবার জুভেন্তাসের ঘরের মাঠে হওয়া এই ম্যাচে ৩৬ বছর বয়সি রোনালদোর দুটি গোলেই এসেছে হেড থেকে। অ্যালেক্স সান্দ্রোর ক্রস ও অ্যারন রামসির লম্বা পাস থেকে করা রোনালদোর এই দুই গোলে জুভেন্তাস স্টেডিয়ামে স্বাগতিকরা মধ্যবিরতিতেই এগিয়ে গিয়েছিল ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের হয়ে তৃতীয় গোলটি করেছেন দলের মার্কিন তরুণ ওয়েস্টন ম্যাকেনি। এই জয়ে টেবিলে আবার তৃতীয় স্থানে উঠে এসেছে ‘তুরিনের বুড়িরা’। আর রোমেলু লুকাকুকে টপকে ১৮ গোল নিয়ে এখন এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোল সংগ্রাহকও বনে গিয়েছেন রোনালদো।