দশমিনায় বোরো চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনার কৃষকরা শেষ সময়ে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা দক্ষিণ দাসপাড়া গ্রামের আজাহার ভান্ডারী জানান, ‘খরার শ্যাষে বইন্নার পানি জমছিল জমিতে। পানি নামার পর রোয়ার জো গ্যাছিগ্গা। ধান ওডার পর দাম ভালো দেইক্কা সব বেইচ্চা দিছি। এহন ঘরে চাউল নাই। বোরো রুইয়ে ধান কামাই করমুই।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহম্মেদ বলেন, এ বছর ১ হাজার ৫০ হেক্টর জমিতে উফশী বোরো-৮৯ আবাদ করছে উপজেলার কৃষকরা। আশানুরূপ ফলন পেতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাঠ পরিদর্শন করছি। ফসলের যত্ন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের।