স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আবু বক্কর সিদ্দিক শাহীন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
