মাগুরায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

মাগুরা প্রতিনিধি

মাগুরায় রাজু হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো—আলতু লস্কর ওরফে আলতাফ, ইদ্রিস আলী মোল্লা ওরফে নিজাম চৌধুরী এবং কাসেম লস্কর। তাদের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মশিয়ার রহমান জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন জনকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেছে আদালত। উল্লেখ্য, ২০০৫ সালের ৯ জানুয়ারি জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে রাজু আহম্মদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।