রাজশাহীতে বিপুল পরিমাণ নকল কসমেটিকসহ আটক ১

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে বিদেশি ব্রান্ডের বিপুল পরিমাণ নকল কসমেটিকসহ এহেসানুল হক সোহেল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামীয় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কসমেটিকসহ তাকে আটক করা হয়। সে কুষ্টিয়ার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া) গ্রামের আ. হান্নানের ছেলে। এ বিষয়ে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ জানান, অভিযানে ভুয়া কোম্পানির বিভিন্ন প্রকারের ভেজাল কসমেটিকসহ সোহেলকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত কসমেটিকসামগ্রীর বাজার মূল্য আনুমানিক পৌনে ২ লাখ টাকা।  এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।