রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

মো. শামসুল আবরার খান

ব্রাহ্মণবাড়িয়ার বিষ্ণুপুরের বীর মুক্তিযোদ্ধা, আইটি বিশেষজ্ঞ মো. শামসুল আবরার খান (৬৬) গত ১৬ ফেব্রুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমের হেলেনালুন্দ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকালে হেলেনালুন্দ মুসলিম করবস্থানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।