জি এম কাদেরের জন্মদিন আজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের ৭৫তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে জাপার পক্ষ থেকে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজনের মধ্যে থাকছে আলোচনাসভা, কেক কাটা, পিঠা উত্সব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জি এম কাদেরের জন্মদিনে আজ বুধবার বেলা ১১টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনাসভা হবে। অনুষ্ঠানে জি এম কাদের ও জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির শীর্ষ নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। পরে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জাপা চেয়ারম্যানের জন্মদিনে ঢাকা মহানগর দক্ষিণ জাপা রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর কোরআন তেলাওয়াতের আয়োজন করছে। বাদ আসর দোয়া মাহফিল হবে। এছাড়া আজ সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর জাপার উদ্যোগে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি সংলগ্ন গৌধলী প্রশান্তি মিলনায়তনে পিঠা উত্সব, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।