একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অমর একুশে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে র্যালি নিয়ে একুশে ফেব্রুয়ারির প্রত্যুষে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন হিসাব মহানিয়ন্ত্রক। তিনি বলেন, একুশ আমাদের অহংকার। ভাষার জন্য রক্তাক্ত সংগ্রাম ও জীবন উত্সর্গ করে বাঙালি জাতি পৃথিবীতে এক অনন্য গৌরবোজ্জ্বল বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
