আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারের একদল নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার মিয়ানমারের তিনটি জাহাজে করে সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠানো হয় বলে অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক কাইরুল ডি জাইমি জানান, ঐ গ্রুপটি স্বেচ্ছায় যেতে সম্মত হয়েছে এবং তাদের মিয়ানমারের জাহাজে করেই ফেরত পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের কেউ রোহিঙ্গা কিংবা আশ্রয় প্রার্থী নয়। কাউকেই জোর করে ফেরত পাঠানো হয়নি। এর আগে কুয়ালালামপুরের আদালত অন্তত বুধবার পর্যন্ত তাদের ফেরত না পাঠাতে নির্দেশ দিয়েছিল। আদালত শঙ্কা প্রকাশ করেছিল যে, এসব নাগরিককে ফেরত পাঠানো হলে সামরিকশাসিত দেশে সমস্যায় পড়তে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব নাগরিককে ফেরত না পাঠানোর অনুরোধ জানিয়েছিল।
