করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তের ফলে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত করার ফলে বাণিজ্যিকভাবে পাকিস্তানে ভ্যাকসিন বিক্রি হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার দেশটিতে সাধারণ অবস্থা ফিরিয়ে আনতে মরিয়া। সেই লক্ষ্যে দ্রুত জনগণের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করতে বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে সরকারের। এতেই দেশটির বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এতে করে ভ্যাকসিনের মূল্য বেড়ে যাবে। দরিদ্ররা বঞ্চিত হবে। সিন্ডিকেট করে দাম নির্ধারণ করবেন ব্যবসায়ীরা।
পাকিস্তান মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (পিএমএ) সাবেক প্রেসিডেন্ট ডক্টর টিপু সুলতান বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও সংরক্ষণে প্রয়োজন উচ্চ স্তরের যত্ন এবং যন্ত্রাংশ। যেসব কোম্পানিকে ভ্যাকসিন সরবরাহ করার অনুমতি দেয়া হয়েছে তাদের কারোই সেই সক্ষমতা নেই। বিশ্বের সব রাষ্ট্রেই সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ ও সংরক্ষণ্য করা হচ্ছে। পাকিস্তান সেপথে না হেটে এই প্রক্রিয়া বাণিজ্যকরণ করলো। এখন লোভী ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করবে। যার প্রভাব পড়বে হতদরিদ্র মানুষের ওপর।
পাকিস্তানে এখন পর্যন্ত ৫ লাখ ৭৪ হাজার ৫৮০ জনের ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৭০৮ জনের।
ইত্তেফাক/টিআর
